শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩

প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

গত ৩ জানুয়ারি ২০১৩ তারিখে ভর্তিক্ষেত্রে বাণিজ্য ও দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও ভর্তি সংকট নিরসনে সরকারি উদ্যোগে পর্যাপ্ত স্কুল নির্মাণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে সকাল ১১ টায় প্রগতিশীল ছাত্র জোট কুড়িগ্রাম জেলা শাখার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করা হয়।

কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়, আতিকুর রহমান। উল্লেখ্য, সমাবেশটি সঞ্চালনা করেন জেলা ছাত্র ফ্রন্টের সংগঠক গৌতম কুমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন