বুধবার, ২ জানুয়ারি, ২০১৩

প্রগতিশীল ছাত্র জোটের বৈঠক অনুষ্ঠিত

গত ২ জানুয়ারি ২০১৩ তারিখে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে রুবেলের চায়ের দোকানে প্রগতিশীল ছাত্র জোট কুড়িগ্রাম জেলা শাখার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদেও সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কুড়িগ্রাম জেলা সংগঠক গৌতম কুমার, মৌসুমী রহমান বুবলী, আতিকুর রহমান, সরকারি কলেজ শাখার আহ্বায়ক স্বপন; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন চন্দ্র রায়, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জহির রায়হান জুয়েল, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক খোকন সরকার প্রমূখ।

বিকাল ৫ টায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভর্তি ক্ষেত্রে বাণিজ্য ও দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে ৩ জানুয়ারি সকাল ১১টায় শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।

উক্ত কর্মসূচিতে সকল ছাত্রকে সমবেত হবার আহ্বান জানান ছাত্রজোট নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন