সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

কুড়িগ্রাম সদর উপজেলা শাখার প্রথম সম্মেলন আগামী ২০ ডিসেম্বর ২০১২

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সদর উপজেলা শাখার প্রথম সম্মেলন আগামী ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন উদীচী কার্যালয়ে উক্ত সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রনেতা মোকলেছুর রহমান, সভাপতি, কুড়িগ্রাম জেলা সংসদ।

কাউন্সিল অধিবেশন দুপুর ১২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক তপন রুদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থকবেন রাই বাবু, সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদ।

বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রনেতা সাম্য রাইয়ান, ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ছাত্রনেতা মোস্তফা হাসান মারুফ, আহ্বায়ক, সদর উপজেলা শাখা


সম্মেলনের প্রচারপত্রটি পড়তে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন