সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

উলিপুর উপজেলা শাখার ১৫তম সম্মেলনের প্রচারপত্র

ছাত্র ইউনিয়নের ১৫তম সম্মেলনের ডাক
রুখো সন্ত্রাস-সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা
বাঁচাও শিক্ষা-সংস্কৃতি-মানবতা

 বন্ধুগণ,
সংগ্রামী শুভেচ্ছা। ছাত্র অধিকার আদায়ের একটি গৌরবোজ্জ্বল নাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বাংলাদেশের শিক্ষা কাঠামোতে আজ যে নৈরাজ্য বিরাজ করছে আমাদের উলিপুর উপজেলাও এর বাইরে নয়। ছাত্ররা তাদের অধিকার থেকে চরমভাবে বঞ্চিত। প্রায় সব স্কুল-কলেজেই রয়েছে শিক্ষক সংকট, লাইব্রেরিতে বইয়ের সংকট, ক্লাসরুম সংকট; নেই পরিবহনব্যবস্থা, পর্যাপ্ত আবাসনব্যবস্থা। শহীদ গোবিন্দ’র জন্মস্থান উলিপুরে ছাত্র ইউনিয়নের রয়েছে সারাদেশের মতোই লড়াই-সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস। শহীদ গোবিন্দ’র নামে শপথ নিয়ে আমরা দীর্ঘ বিরতির পর আবারো ডাক দিয়েছি ১৫তম সম্মেলনের।

লড়াইয়ের সাথী,
লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় এবার আমরা উলিপুর উপজেলায় যে সম্মেলনের ডাক দিয়েছি তাতে আপনাদের সচেতন অংশগ্রহন ছাত্র অধিকার আদায়ের লড়াইকে বেগবান করবে।

_________________________________________
  ২২ ডিসেম্বর ২০১২, উলিপুর উপজেলা শাখার ১৫তম সম্মেলন
  উদ্বোধন: সকাল ১০:০০ মি.  ●  কাউন্সিল: দুপুর ১২:৩০ মি.
  স্থান: বণিক সমিতি সংলগ্ন (শাহীন রহমানের বাড়ি), উলিপুর, কুড়িগ্রাম
   উদ্বোধক: ছাত্রনেতা মোকলেছুর রহমান (সভাপতি, কুড়িগ্রাম জেলা সংসদ)
   প্রধান অতিথি: হরি গোপাল সরকার (সাবেক ছাত্রনেতা)
   বিশেষ অতিথি: ফেরদৌস কবির রানু (সাবেক ছাত্রনেতা)
   সভাপতিত্ব করবেন: শামীম সৈকত (আহ্বায়ক, উলিপুর উপজেলা শাখা)

_________________________________________
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
উলিপুর উপজেলা শাখা

সার্বিক যোগাযোগ: ০১৭৭৫৫৫০৬৮০ (শামীম সৈকত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন