সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

উলিপুর উপজেলা শাখার ১৫তম সম্মেলন আগামী ২২ ডিসেম্বর ২০১২

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উলিপুর উপজেলা শাখার ১৫তম সম্মেলন আগামী ২২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। উলিপুর বনিক সমিতি চত্ত্বরে উক্ত সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রনেতা মোকলেছুর রহমান, সভাপতি, কুড়িগ্রাম জেলা সংসদ।

কাউন্সিল অধিবেশন দুপুর ১২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা হরি গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থকবেন সাবেক ছাত্রনেতা ফেরদৌস কবির রানু।

সভাপতিত্ব করবেন উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক ছাত্রনেতা শামীম সৈকত।


সম্মেলনের প্রচারপত্রটি পড়তে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন