ছাত্র ইউনিয়নের প্রথম সম্মেলনের ডাক
স্কুল-কলেজ দোকান নয়, শিক্ষা কোন পণ্য নয়
শিক্ষা আমার অধিকার
__________________________________________________
২০ ডিসেম্বর ২০১২, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার প্রথম সম্মেলন
উদ্বোধন: সকাল ১০:৩০ মি. ● কাউন্সিল: দুপুর ১২:৩০ মি.
স্থান: জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন উদীচী কার্যালয়, কুড়িগ্রাম
উদ্বোধক: ছাত্রনেতা মোকলেছুর রহমান (সভাপতি, কুড়িগ্রাম জেলা সংসদ)
প্রধান অতিথি: অধ্যাপক তপন রুদ্র
বিশেষ অতিথি: রাই বাবু (সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদ)
বক্তা: ছাত্রনেতা সাম্য রাইয়ান, ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়
সভাপতিত্ব: মোস্তফা হাসান মারুফ (আহ্বায়ক, সদর উপজেলা শাখা)
__________________________________________________
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
কুড়িগ্রাম সদর উপজেলা শাখা
স্কুল-কলেজ দোকান নয়, শিক্ষা কোন পণ্য নয়
শিক্ষা আমার অধিকার
বন্ধুগণ,
সংগ্রামী শুভেচ্ছা। ছাত্র অধিকার আদায়ের একটি গৌরবোজ্জ্বল নাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বাংলাদেশের শিক্ষা কাঠামোতে আজ যে নৈরাজ্য বিরাজ করছে কুড়িগ্রামও তার বাইরে নয়। ছাত্ররা তাদের অধিকার থেকে চরমভাবে বঞ্চিত। প্রায় সকল স্কুল-কলেজেই রয়েছে শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট; নেই পরিবহনব্যবস্থা, পর্যাপ্ত আবাসনব্যবস্থা। মোট ছাত্রের তুলনায় লাইব্রেরিগুলোতে নেই তেমন কোন আয়োজন। অনুন্নত কাঠামো, পুরনো সংস্করনের অপর্যাপ্ত বই ছাত্রদের জ্ঞানচর্চাকে কোনভাবেই উৎসাহিত করছে না। আর কোথাও নেই কোন গণতান্ত্রিক পরিবেশ। বুর্জোয়া ছাত্র সংগঠনগুলোর তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠান আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে।
লড়াইয়ের সাথী,
লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় এবার আমরা কুড়িগ্রাম সদর উপজেলায় প্রথম সম্মেলনের ডাক দিয়েছি। ছাত্র ইউনিয়নে আপনাদের সচেতন অংশগ্রহন ছাত্র অধিকার আদায়ের লড়াইকে বেগবান করবে।
২০ ডিসেম্বর ২০১২, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার প্রথম সম্মেলন
উদ্বোধন: সকাল ১০:৩০ মি. ● কাউন্সিল: দুপুর ১২:৩০ মি.
স্থান: জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন উদীচী কার্যালয়, কুড়িগ্রাম
উদ্বোধক: ছাত্রনেতা মোকলেছুর রহমান (সভাপতি, কুড়িগ্রাম জেলা সংসদ)
প্রধান অতিথি: অধ্যাপক তপন রুদ্র
বিশেষ অতিথি: রাই বাবু (সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদ)
বক্তা: ছাত্রনেতা সাম্য রাইয়ান, ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়
সভাপতিত্ব: মোস্তফা হাসান মারুফ (আহ্বায়ক, সদর উপজেলা শাখা)
__________________________________________________
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
কুড়িগ্রাম সদর উপজেলা শাখা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন