রবিবার, ২১ অক্টোবর, ২০১২

কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত

গত ১৫ অক্টোবর ২০১২ খ্রি. তারিখে ডাকসু ভবনে সকাল ১১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শুভ, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক ছাত্রনেতা হাসান তারেক। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন।

গত ১৬ অক্টোবর ২০১২ খ্রি. তারিখে ডাকসু ভবনে সকাল সাড়ে ১০টায় প্রথম জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম শুভ। সঞ্চালনা করেন সংগটনের সাধারন সম্পাদক ছাত্রনেতা হাসান তারেক। উক্ত সভায় কুড়িগ্রাম জেলার জাতীয় পরিষদ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কমিটির সাধারন সম্পাদক ছাত্রনেতা সাম্য রাইয়ান। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমানও উপস্থিত ছিলেন। সভায় আগামী ছয় মাসের কর্মসূচিসহ বিবিধ বিষয়ে ব্যাপক আলোচনা হয়। উল্লেখ্য, জাতীয় পরিষদ হল সংগঠনের সর্বোচ্চ পরিষদ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন