সোমবার, ৮ অক্টোবর, ২০১২

প্রকাশনা

কুড়িগ্রাম জেলা সংসদের প্রকাশনা: মঞ্চ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের প্রকাশনার কথা বলতে গেলে প্রথমেই বেশ গর্বের সাথে বলতে হয় ২০০২ সালে ছাত্র অধিকার আদায়ের মুখপত্র হিসেবে প্রকাশিত হয় 'মঞ্চ', যা আজ অবধি অব্যাহত রয়েছে। প্রথম সংখ্যা থেকে পরবর্তী অনেকগুলো সংখ্যা ভাঁজপত্র হিসেবে প্রকাশিত হয়। পরবর্তীতে ২০১০ সালে ১৫ তম জেলা সম্মেলনের মধ্য দিয়ে গঠিত নতুন কমিটি বর্ধিত কলেবরে এবং নব উদ্যমে এই প্রকাশনা শুরু করে। ইতোমধ্যে একবার ২০০৮ সালে তৎকালীন কমিটি এই প্রকাশনার নাম পরিবর্তন করে এবং অর্ঘ নামে প্রকাশনা শুরু করে যার ৩টি সংখ্যা প্রকাশিত হয়েছে। বিনিময়: ১০ টাকা।

       মঞ্চ পড়তে চাইলে ক্লিক করুন:

          মঞ্চ ১০
          মঞ্চ ১৯
          মঞ্চ ২০
          মঞ্চ ২১



কুড়িগ্রাম সরকারী কলেজের প্রকাশনা: প্রগতি

দীর্ঘ বিরতির পর কুড়িগ্রাম সরকারী কলেজে গঠিত আহ্বায়ক কমিটি ২০১২ সালের ১৭ই সেপ্টেম্বর 'ঐতিহাসিক শিক্ষা দিবস' উপলক্ষ্যে 'প্রগতি' নামে দ্বি-মাসিক দেয়াল পত্রিকা প্রকাশনা শুরু করে। যেখানে কবিতা, সংগঠন সংবাদ, কার্টুন, গল্প প্রভৃতি স্থান পায়।


মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের প্রকাশনা: প্রতিধ্বনি

মজিদা আদর্শ মহাবিদ্যালয়ে ছাত্র অধিকার আদায়ের অঙ্গীকার করে ২০১১ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর প্রকাশিত হয় 'প্রতিধ্বনি' পত্রিকার প্রথম সংখ্যা। শুরু থেকেই বর্ধিত কলেবরে প্রকাশিত এই পত্রিকাটি ব্যাপক প্রশংসিত হয় ছাত্রমহলে। এখানে কবিতা, প্রবন্ধ, সংগঠন সংবাদ, অভিমত, সাক্ষাতকার প্রভৃতি প্রকাশিত হয়। বিনিময়: ১৫ টাকা।


স্কুল সমন্বয় কমিটির প্রকাশনা: অনুশীলন

কুড়িগ্রাম জেলায় স্কুল সংগঠনকে সমন্বয় করার লক্ষ্যে স্কুল সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি ২০১১ সাল থেকে 'অনুশীলন' নামে স্কুল ছাত্রদের লেখা নিয়ে নিয়মিত ভাঁজপত্র প্রকাশ করছে। যার সম্পাদক নয়ন সরখেল। বিনিময়: ০৫ টাকা। প্রকাশক: ইশকুল পাঠক ফোরাম, কুড়িগ্রাম।


পুস্তিকা প্রকাশনা


    (এই পুস্তিকায় রায়হান কবীর দেখিয়েছেন বর্তমান সময়ে শিক্ষা নিয়ে ক্ষমতাসীন দলগুলো কী টালবাহানা শুরু করেছে। তিনি হিসেব কষে দেখিয়েছেন সামরিক খাতে বাজেটের শতকরা ১ শতাংশ কমালে প্রায় ৩.৫টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব। প্রকাশকাল: সেপ্টেম্বর ২০১২। প্রকাশক: সাম্য রাইয়ান, সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা সংসদ। প্রচ্ছদ: সংগৃহীত। বিনিময়: ০৫ টাকা। এখানে ক্লিক করে বিনামূল‌্যে পড়তে ও ডাউনলোড করতে পারবেন... )



     (গত ১৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে পরিবেশ বীক্ষণ, কুড়িগ্রাম এর আয়োজনে অনুষ্ঠিত হয় জলবায়ু বিপর্যয় বিষয়ক সেমিনার। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ হিসেবে পাঠ করা হয় শাহ্ ফরিদ এর প্রবন্ধ 'জলবায়ু বিপর্যয়: ইতিহাসের দিক থেকে'। সেমিনারে এটি ভাঁজপত্র আকারে প্রকাশ ও বিতরণ করা হয়। প্রকাশক: পরিবেশ বীক্ষণ, কুড়িগ্রাম। বিনিময়: ০৩ টাকা। প্রচ্ছদ: সাম্য রাইয়ান।  এখানে ক্লিক করে বিনামূল‌্যে পড়তে ও ডাউনলোড করতে পারবেন...)



     (১৭ই সেপ্টেম্বর ২০১২ তারিখে ঐতিহাসিক শিক্ষা দিবসের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে এই পুস্তিকাটি প্রকাশিত হয়। কুড়িগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমানের সম্পাদনায় এতে দুইটি প্রবন্ধ স্থান পেয়েছে, যেগুলো লিখেছেন সাবেক ছাত্রনেতা রাশেদুন্নবী সবুজ ও শেখ রফিক।  প্রকাশকাল: ১৭ সেপ্টেম্বর ২০১২। প্রকাশক: সাম্য রাইয়ান, সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা সংসদ। প্রচ্ছদ: সংগৃহীত। বিনিময়: ০৫ টাকা।  এখানে ক্লিক করে বিনামূল‌্যে পড়তে ও ডাউনলোড করতে পারবেন...)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন