গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০১২, রামু ও পটিয়ায় বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে ০৬.১০.২০১২ খ্রি. সকাল ১০:৩০ মিনিটে কুড়িগ্রাম শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য ছাত্রনেতা মোকলেছুর রহমান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন চন্দ্র রায় সহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, রামু ও পটিয়ায় বৌদ্ধ বিহার ও বসতিতে এ হামলা মৌলবাদীদের পূর্বপরিকল্পিত।
সমাবেশে এ সাম্প্রদায়িক হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন