গত ১১ জানুয়ারি ২০১৩ তারিখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উলিপুর উপজেলা শাখার উদ্যোগে এবং কুড়িগ্রাম জেলা সংসদের সহযোগিতায় উলিপুর উপজেলাধীন অনন্তপুর গ্রামে প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়, উলিপুর উপজেলা শাখার সভাপতি শামীম সৈকত, সাধারণ সম্পাদক আতিক বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন