বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩

সাংস্কৃতিক ইউনিয়নের প্রথম কাউন্সিলের প্রচারপত্র

সাংস্কৃতিক ইউনিয়নের প্রথম কাউন্সিলের ডাক
রুখো সাংস্কৃতিক আগ্রাসন-সাম্প্রদায়িকতা
বাঁচাও শিক্ষা-সংস্কৃতি-মানবতা

উৎপাদনের জন্য যে হাতিয়ার বা উপকরণ দরকার, তাকে বলা হয় উৎপাদনশক্তি। উৎপাদনের কাজে মানুষ মানুষের সঙ্গে যেসব সম্পর্কে আবদ্ধ হয়, তাকে বলা হয় উৎপাদন সম্পর্ক। উৎপাদনশক্তির সাথে সামঞ্জস্য রেখেই গড়ে ওঠে উৎপাদন সম্পর্ক। উৎপাদনের মাধ্যমে মানুষে মানুষে যে সম্পর্ক গড়ে ওঠে, প্রকৃত অর্থে সেটাই সংস্কৃতি। সংস্কৃতি বলতে সাধারণভাবে আমরা জনমানুষের দৈনন্দিন আচার-ব্যবহারকে বুঝি। আর প্রচলিত অর্থে গান-বাজনা, নাটক, কবিতা, চলচ্চিত্র প্রভৃতির মাধ্যমে কোন আন্দোলন গড়ে উঠলে তাকে সাংস্কৃতিক আন্দোলন বলে থাকি। আমরা যে আন্দোলনের কথা বলছি সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আন্দোলনকেই বেগবান করতে প্রয়োজন আমাদের সচেতন ঐক্যবদ্ধ সাংস্কৃতিক কর্মকান্ড। আর সেই সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আমরা সাংস্কৃতিক ইউনিয়নের প্রথম কাউন্সিলের ডাক দিয়েছি।

০১ ফেব্র“য়ারি ’১৩, সাংস্কৃতিক ইউনিয়ন কুড়িগ্রাম-এর ১ম কাউন্সিল

উদ্বোধন: সকাল ১০:৩০ মিনিট


স্থান: জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন উদীচী কার্যালয়, কুড়িগ্রাম


   উদ্বোধক: সাম্য রাইয়ান
(সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদ)


   প্রধান অতিথি: শাহাদৎ হোসেন
(’৬২-র শিক্ষা আন্দোলনের নেতা)


   বিশেষ অতিথি: মোকলেছুর রহমান
(কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন)


   সভাপতিত্ব করবেন: ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়
(ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদ)



সাংস্কৃতিক ইউনিয়ন, কুড়িগ্রাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন