সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২

বাংলাদেশের অকৃত্তিম বন্ধু পন্ডিত রবিশঙ্করের মৃত্যুতে শোক

১৯৭১ খ্রিস্টাব্দে সহস্র মাইল দূরে থেকেও যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশের জনগণের হাহাকার পন্ডিত রবিশঙ্করের মনে মর্মাঘাত করে। এরই প্রেক্ষিতে রবিশঙ্কর ও জর্জ হেরিসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সঙ্গীতের মাধ্যমে যুদ্ধবিদ্ধস্ত মানুষের পাশে দাঁড়ান।

বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে প্রচার ও মানবিক সহায়তার জন্য জর্জ হেরিসনের উদ‌্যোগে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করেন ‌'‌কনসার্ট ফর বাংলাদেশ'। আর সেই কনসার্টের মাধ্যমে মার্কিন জনগণ ও বিশ্ববাসী জেনেছিল যে মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে বর্বর গণহত্যা চালাচ্ছে।

পন্ডিত রবিশঙ্কর ভারতের বেনারসে ১৯২০ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল জন্মগ্রহন করেন। কিন্তু তাঁর আদি পৈত্রিক নিবাস বাংলাদেশের নরাইলের কালিয়ায়।

তাঁর সাঙ্গীতিক জীবনের ব্যপ্তি ছয় দশক জুড়ে। এই সময়ে তিনি ভারতীয় শিল্পের সর্বোচ্চ সম্মাননাসহ দেশীয়-আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

এই বিরাট মাপের সঙ্গীতজ্ঞ ১১ ডিসেম্বর ২০১২ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্নডিয়াগো শহরের একটি হাসপাতালে শ্বাস-প্রশ্বাসের জটিলতা নিয়ে ভর্তি হন। সপ্তাহখানেক চিকিতসাধীন থাকার পর ৯২ বছর বয়সে পরলোকগমণ করেন।

আমরা তাঁর প্রয়ানে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি মোকলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান সাক্ষরিত। তারিখ: ১৩.১২.২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন