রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২

উলিপুর উপজেলা শাখার ১৫তম সম্মেলন অনুষ্ঠিত

গত ২২ ডিসেম্বর ২০১২ তারিখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উলিপুর উপজেলা শাখার ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উলিপুর বণিক সমিতি চত্ত্বরে অনুষ্ঠিত উক্ত সম্মেলন উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬২'র শিক্ষা আন্দোলনের নেতা হরি গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফেরদৌস কবির রাণু। অন্যান‌্যের মধ্যে বক্তব্য রাখেন কমরেড দেলোয়ার হেসেন, সাবেক ছাত্রনেতা, নুরে আলম সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ বাবলু, সাবেক ছাত্রনেতা সুমন্ত বর্মণ।
উদ্বোধনী অধিবেশনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর বন্ধুরা।
দুপুর ১.৫০ মিনিটে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে শোক প্রস্তাব, আহ্বায়কের রিপোর্ট পাঠ শেষে সর্বসম্মতিক্রমে শামীম সৈকতকে সভাপতি এবং আতিক বাবুকে সাধারণ সম্পাদক করে মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন