শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

'শিক্ষা দিবসের ৫০ বছর' উদযাপন


গত ১৭ সেপ্টেম্বর ২০১২ খ্রি. তারিখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগ সকাল ১০:৩০ মিনিটে কলেজ মোড়স্থ সাধারণ পাঠাগারে শিক্ষা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ‌্যে আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা সংসেদর সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাম্য রাইয়ান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন চন্দ্র রায়, মজিদা আদর্শ মহাবিদ্যালয় শাখার সভাপতি সেলিম আহমেদ প্রমুখ।

আলোচনা সভার পূর্বে কুড়িগ্রাম জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

শিক্ষা দিবসের ৫০ বছর উপলক্ষ্যে মোকলেছুর রহমানের সম্পাদনায় 'ঐতিহাসিক শিক্ষা দিবসের ডাক' নামে একটি পুস্তিকা জেলা সংসদ থেকে প্রকাশিত হয়।


রৌমারী উপজেলা
এছাড়া কুড়িগ্রামের রৌমারী উপজেলায়ও ছাত্র ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও পুস্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাম্য রাইয়ান উপস্থিত ছিলেন। এছাড়াও রৌমারী কলেজেল অধ্যক্ষ, শিক্ষকসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলোচনা করেছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন