আগামী ১১ ডিসেম্বর ২০১২ তারিখে সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন উদীচী অফিসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণে কুড়িগ্রাম জেলাস্থ সকল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে উপস্থিত থাকতে হবে। এবং শাখাসমূহ চাইলে অতিরিক্ত দুইজনকে প্রশিক্ষণে উপস্থিত করতে পারবে। যেসকল শাখা এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি তারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের দ্রুত প্রচেষ্টা চালাবে এবং ১১ তারিখের মধ্যে তা সম্ভব না হলে উক্ত শাখার আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কবৃন্দকে উপস্থিত থাকতে হবে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ছাত্রনেতা কামরুস সালাম সংসদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তপন রুদ্র, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রাই বাবু।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ছাত্রনেতা কামরুস সালাম সংসদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তপন রুদ্র, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রাই বাবু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন