মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার দশম সম্মেলন অনুষ্ঠিত

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা সুদেব রায়  ।। ছবি: নয়ন সরখেল



১১ ডিসেম্বর ২০১২ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন উদীচী কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলন উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি মোকলেছুর রহমান। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নুরল আমিন পাভেল, সুব্রতা রায়, রাই বাবু, রংপুর জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য ছাত্রনেতা সুদেব রায়, কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান। দুপুর ১টা পর্যন্ত প্রথম অধিবেশন চলে।

এরপর দুপুর ২টায় শুরু হয় ২য় অধিবেশন। এই অধিবেশনে শুরু হয় কাউন্সিল। প্রথমেই শোক প্রস্তাব পাঠ করেন জহির রায়হান জুয়েল। এরপর কলেজ শাখার আহ্বায়ক তার খসড়া রিপোর্ট পাঠ করেন এবং এ নিয়ে আলোচনা হয়। 

সর্বসম্মতিক্রমে একটি বিষয় নির্বাচনী কমিটি গঠন করা হয়, যে কমিটি কলেজ কমিটির প্রস্তাবনা প্রদান করে। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে নিরঞ্জন চন্দ্র রায়কে সভাপতি ও জহির রায়হান জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অনান্যরা হলেন সহ-সভাপতি নাহিদ হাসান, রিয়াজ আহমেদ, সহ-সাধারন সম্পাদক নীলুফা ইয়াসমিন নীলা, আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক খোকন সরকার, কোষাধ্যক্ষ মনজিল মিয়া, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম সৈকত, সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম বিপ্লব, সদস্য সাজ্জাদ হোসেন, হৃদয় আহমেদ, মহসিন। ২ টি পদ ফাঁকা রাখা হয় যা পরবর্তীতে কো-আপ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়। 

সবশেষে কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা সুদেব রায় নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। 

শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন