বুধবার, ২২ ডিসেম্বর, ২০১০

১৫তম জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদের ১৫তম জেলা সম্মেলন আগামী ২৯ ডিসেম্বর ২০১০খ্রি. তারিখে পতাকা মঞ্চে (জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম) সকাল ১১.০০মিনিটে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় ব্যাপক হারে চলছে প্রচারনা- আয়োজন। সম্মেলন উদযাপন পরিষদ ব্যাপক জনসংযোগ করছেন। সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ; অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাপ্তাহিক একতা'র নির্বাহী সম্পাদক শাহীন রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সংগঠনের ঢাকা মহানগর সংসদের সাধারন সম্পাদক মঞ্জুর মঈন। সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন উদযাপন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান।

উল্লেখ্য, ১৫ তম জেলা সম্মেলন উপলক্ষ্যে মোকলেছুর রহমানকে চেয়ারম্যান ও নেয়ামুল ইসলামকে আহবায়ক করে ২৯ সদস্যের কমিটি করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন