বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে গত বৃহস্পতিবার ০৫ আগস্ট ২০১০খ্রি. তারিখে চ বি’র শিক্ষার্থীদের ওপর থেকে মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা বন্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদমিনারের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বাসুদেব, সাধারন সম্পাদক রাশেদ হাসান, সহ: সাধারন সম্পাদক মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাম্য রাইয়ান প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ২৮ মে শিক্ষার্থীদের বেতন এবং বিভিন্ন প্রকার ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই থেকে 'বর্ধিত বেতন-ফি বিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ' ব্যানারে ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরে শুরু করে।
এর এক পর্যায়ে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। তাতে ব্যাপক ভাংচুর হয়। সেদিনই জরুরি সিন্ডিকেট সভায় ১৬ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন